হাইমচরে কর্মহীন মানুষজনের ঘরের দরজায় ত্রান নিয়ে প্রসক্লাব নেতৃবৃন্দ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সাহেদ হোসেন দিপু
করোনার ভয়াবহ দুৃর্যোগের কারনে সামাজিক দুরুত্ব বজায় রেখে কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে রাতের আঁধারে খাদ্য সহায়তা পৌছে দিলেন হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
গত বুধবার মধ্যে রাতে খাদ্যের ব্যাগ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন মানুষের দুয়ারে গিয়ে তা পৌছে দেওয়া হয়,,রাতের আঁধারে খাদ্যের ব্যাগ দেখে অনেকেই হতবাক হয়ে যান,,এবং চোখের জ্বল ফেলতে শুরে করেন এবং প্রান ভরে দোয়া করতে থাকেন। এ সময় প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম বলেন,প্রেসক্লাব সবসময় সুখ- দুঃখে মানুষের পাশে আছে এবং থাকবে। এই মহা দুর্যোগে আমাদের চোখের সামনে কোন লোক না খেয়ে থাকতে পারবে না। তাই আজ প্রেসক্লাবের পক্ষ থেকে রাতের আঁধারে বেশ কিছু খাদ্য সামগ্রীর প্যাকেট কর্মহীন মানুষের ঘরে পৌছে দিতে সক্ষম হয়েছি। আমরা আমাদের সাধ্যমত মানুষের কল্যানে কাজ করে যাবো। প্রত্যেক মানুষকেই সরকারের ঘোষিত সকল বিধি-নিষেধ মেনে চলতে হবে,,এবং যার যার অবস্থান থেকে মানুষের কল্যানে কাজ করতে হবে,,এ সময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক আঃ রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক বিএম ইসমাইল,জাকির হোসেন,দপ্তর সম্পাদক শরিফ হোসেন,প্রচার সম্পাদক হাসান আল মামুন,প্রেসক্লাব সদস্য শাহআলম মিজি।
উল্লেখ্য মরন ব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঘর থেকে বাহির হতে নিষেদ করেছেন সকল ধরনের পেশাজিবী মানুষকে। এতে হাইমচরে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। স্ত্রী, সন্তান, পরিবারের লোকজন নিয়ে সংসার চালাতে হিমসীম খাচ্ছে খেটে খাওয়া মানুষ গুলো। খেটে খাওয়া কর্মহীন মানুষজনের খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ও নিজ উদ্যোগে নিজস্ব স্বেচ্চসেবীর মাধ্যমে প্রায় ৩ হাজার কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন রাতের আধারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code