গুইমারা আনারস চাষীর পাশে সিন্দুকছড়ি সেনাবাহিনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মানিকছড়ি (খাগড়াছড়ি) :
সম্প্রতি গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার অজপাড়ার আনারস চাষী ডালিম খাঁ’র পাকা আনারস বাগান কেটে সাবার করে দিয়েছিল দুর্বৃত্তরা! ফলে ওই ক্ষতিগ্রস্ত চাষীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী।
১ জুন দুপুর ১২টায় গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার আনারস চাষী হাতিমুড়ার মো. ইউনুছ খাঁ’র ছেলে ডালিম খাঁ’র ক্ষতিগ্রস্তের জমিতে গিয়ে চাষীর হাতে নগদ অর্থ তুলে দেন গুইমারা সাব জোন কমান্ডারমেজর জুনায়েত বিন কবির ও মানিকছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো. ফয়সাল মাহমুদ শুভ। এ সময় গুইমারা উপজেলা আওয়ামীলীগ মো. রুস্তম আলী,ক্ষতিগ্রস্ত কৃষক মো. ডালিম খাঁ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সম্প্রতি ডালিম খাঁ’র সৃজিত ৩০শতক জমির পাকা আনারস বাগান কেটে সাবার করে দেয় উপজাতি দুর্বৃত্তরা! অভিযোগ রয়েছে আনারস চাষাবাদে সন্ত্রাসী গোষ্টির চাহিদা মাফিক বাৎসরিক চাঁদা পরিশোধ না করায় সৃজিত আনারস বাগানে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেরী করেনি সন্ত্রাসীরা! সন্ত্রাসীদের নির্মম তান্ডবে কৃষক ডালিমের প্রায় ২লক্ষ টাকার আনারস ক্ষত-বিক্ষত হয়েছিল। যার ফলে সিন্দুকছড়ি সেনাবাহিনীর সদস্যরা ১জুন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে হাজির হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code