ধনপাতা সাধনা বনবিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি

রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ধনপাতা সাধনা বনবিহারে দুইদিন ব্যাপী ১৬তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে  ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে  শুরু হয়ে শুক্রবার বিকেলে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের শ্রেষ্ঠ দানোৎসব কঠিন চীবর দান।

Manual4 Ad Code

গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে তুলা থেকে সুতা ও সুতা থেকে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) বুননের মধ্যদিয়ে বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণ ও ফানুষ বাত্তি উৎসর্গসহ নানাবিধ দান সম্পন্ন করা হয়।

শুক্রবার সকালে উদ্বোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত ও বনভান্তের প্রধাণশিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরকে ফুলের তোড়া দিয়ে বরণ নেন ভক্তরা।

Manual6 Ad Code

এতে বিহার পরিচালনা কমিটির উপদেষ্ট স্বপন দত্ত চাকমা অনুষ্ঠান পরিচালনায় পঞ্চশীল পাঠ করেন কিরণ ময় চাকমা।  বিশেষ প্রার্থনা পাঠ করেন কাকলী চাকমা ও স্নেহা চাকমা (রায়া)।

Manual1 Ad Code

দুপুরে কল্পতরু ও কঠিন চীবরকে পুরো বিহার এলাকা প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা করা হয়। এতে অংশ নেন দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থী। পুণ্যার্থীদের পদচারণায় মূখর হয়ে উঠে বিহার প্রাঙ্গণ।

স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা সভাপতি ও ১১৮ নং ধনপাতা মৌজার হেডম্যান রূপায়ন চাকমা ও বিহার পরিচালনা উন্নয়ন কমিটির কিরণ ব্রত চাকমা।

Manual1 Ad Code

ধর্ম দেশনা দেন বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত ও বনভান্তের প্রধাণশিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির।

এসময় অন্যান্য ভিক্ষুদের মধ্য উপস্থিত ছিলেন, দীঘিনালা বনবিহার আবাসিক সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ শুভবর্ধণ মহাস্থবির, পারমী বৌদ্ধ বিহারের ধর্মানন্দ স্থবির,ধনপাতা সাধনা বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ নতুন বংশ ভিক্ষুসহ অন্যান্য প্রমূখ ভিক্ষু সংঘ।

ধর্ম দেশনায়  বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত ও বনভান্তের প্রধাণশিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির বলেন, পৃথিবীতে ধনী কিংবা গরীব কেউ প্রকৃত সুখী নন। ধন সম্পদে প্রকৃত সুখ লাভ করা যায় না। ধন সম্পদে ভরপুর,কোনো অভাব নেই এমন ব্যক্তি যদি পাপকর্মে লিপ্ত থাকে তাহলে ধনী হয়েও সার্তকতা থাকে না। প্রকৃত শীলবান, জ্ঞানীবান ব্যক্তিই প্রকৃত সুখী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code