হাতিয়ায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

হাতিয়ায় (নোয়াখালী):
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন লাখ মিটার কারেন্ট জাল ও একশত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড। রবিবার রাতে হাতিয়ার মৌলভীর চরের সন্নিকটে মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল রাতেই কোষ্টগার্ড দক্ষিন জোন তমরদ্দি স্টেশনে এনে পুড়িয়ে পেলা হয়।
কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লে: বিশ্বজিৎ বড়–য়া জানান, ২১-২৮ জানুয়ারী পর্যন্ত নদীতে অবৈধ জাল এর বিরুদ্বে মৎস্য অফিস কম্বিং অপারেশন এর আয়োজন করে। এর অংশ হিসাবে রবিবার বিকালে উপজেলা মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে অভিযান দিয়ে অবৈধ জাল আটক করা হয়। এসময় মৌলভীর চরের কাছ থেকে দুটি মছধরা ট্রলার থেকে তিন লাখ মিটার কারেন্ট জাল ও একশত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে রবিার রাতে আনুষ্ঠানিক ভাবে এসব জাল স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে পেলা হয়। একশত কেজি জাটকা ইলিশ দুস্থ্য অসহায় পরিবারের মধ্যে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড: মোতালেব হোসেন, মৎস্য জরিপ কর্মকর্তা মো: আবুল কাশেম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code