কুমিল্লার তিন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ঢাকা ডেস্ক

Manual4 Ad Code

কুমিল্লা নগরীতে অস্ত্রসহ মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নগরীর তিন এলাকা রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের মহড়া দেয় বলে জানা যায় ।
শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দিতে দেখা যায়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনার পর থেকে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Manual5 Ad Code

জানা যায় কান্দিরপাড় এলাকা পার হয়ে রানীর দিঘির দক্ষিণপাড়ে শতাধিক কিশোর দেশীয় অস্ত্র হাতে ছোটাছুটি করে। অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে এসময় সড়ক প্রদক্ষিণ করে। তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আসা পরীক্ষার্থী এবং অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।
নগরীর তালপুকুরপাড় এলাকার বাসিন্দারা জানান, বিকেলে এক থেকে দেড়শ জন কিশোর ছেনি, রামদা ও চাপাতি হাতে এলাকায় আসে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
বিকেল সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেয়।

কুমিল্লা নগরীতে ডজন খানেক কিশোর গ্যাং আধিপত্য বজায় রাখতে প্রায়ই এভাবে শক্তির মহড়া দেয়।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমেছে। দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। ডেস্ক জেবি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কুমিল্লা
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code