কসবা যথাযোগ্য মর্জাদায় জাতীয় শোক দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :
কসবায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সীমিত আকারে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। গতকাল শনিবার (১৫ আগস্ট) দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সীমিত আকারে কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, বেসরকারী ও স্বায়িত্বশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ উপজেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ দোয়ার আয়োজন। এছাড়াও পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে দিবসটি পালনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন বকুল, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, কসবা পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান, অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ন-আহ্বায়ক কাজী মানিক ও আশরাফুল ইসলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওঃ মো. আবদুল হান্নান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code