ফেনীতে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বর্ষণে ক্ষতিগ্রস্থ দোকান-পাট

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

চট্টগ্রাম ডেস্ক

Manual4 Ad Code

এক দিনে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে । এ মৌসুমে জেলায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। মঙ্গলবার ৮ জুলাই সকাল ১০টার দিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য জানান ।

Manual2 Ad Code

ফেনীতে টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

টানা ভারি বর্ষণে ফেনী শহরের ডাক্তার পাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল থেকে সড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী।
ভারী বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলা সদরের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে পড়েছে। নিলক্ষ্মী-গাবতলা সড়কে বন্ধ রয়েছে যানচলাচল।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টি হলে নদীর পানি বাড়বে। ভাঙন রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। ডেস্ক বিজে

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ফেনীতে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
  • বর্ষণে ক্ষতিগ্রস্থ দোকান-পাট
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code