কক্সবাজার ঈদগাঁও বনাঞ্চলে মা হাতির মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

ঈদগাঁও, (কক্সবাজার):

Manual2 Ad Code

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের গহীন অরণ্যে একটি মৃত মা হাতির সন্ধান পেয়েছে বন বিভাগ। ৪ জানুয়ারী দুপুর ২ টার দিকে সদরের  ইসলামাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা নামক এলাকায় এ মৃত হাতির সন্ধান পায় বন বিভাগ। খবর পেয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, নিয়মিত টহল দল ও প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ঘটনাস্থলে যান। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া জানান, রাজঘাট বিট কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছি। তিনি তাৎক্ষণিক বার্ধ্যক্ষজনিত কারণে মা-হাতিটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। বিষয়টি উর্ধ্বতন মহলকে জানানো হলে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদরের বিশেষ টহলের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসক ডাঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মা-হাতিটি সকালেও দিকবিদিক ছুটাছুটি করছিল। প্লটে কাজ করা এক শ্রমিক মৃত হাতিটি শুয়ে আছে মনে করে পালিয়ে দূরে অবস্থান করেন। দীর্ঘক্ষণ নড়াচাড়া না  দেখে স্থানীয় রাজঘাট বিট কর্মকর্তাকে জানান তিনি। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত বলে নিশ্চিত করেন। এলাকাবাসী আরো জানান, মা হাতিটির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্নের মত দাগ রয়েছে। তাদের ধারণা কে বা কারা কয়েকদিন আগে মা-হাতিটিকে গুলি করছিল। অসহ্য যন্ত্রণা, বিনা চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, মৃত হাতিটি ময়না তদন্ত করার জন্য ইতিমধ্যেই প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসকগণ ঘটনাস্থলে এসেছেন। আমরা ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানতে পারব। অপরদিকে মৃত  মা-হাতিটির দৃশ্য দেখতে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমান।

Manual1 Ad Code

মৃত মায়ের পাশে ১ বছর বয়সী বাচ্চা হাতিটি বার বার শুয়ে পড়ছিল। মায়ের পাশে গিয়ে স্পর্শ করার দৃশ্য দেখে লোকজন হতভাগ হয়েছে। এমনকি এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code