ঈদগাঁও ভোক্তা অধিকারের অভিযান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
,
ঈদগাঁও, কক্সবাজার :
ঈদগাঁওতে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। এসময় ৬ দোকানদারকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Manual8 Ad Code

কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে মঙ্গলবার (১৯ মে) এ অভিযান চালানো হয়।
অভিযানে দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো জামান ক্লথ ষ্টোর এন্ড টেইলার্স ৭ হাজার, সিলভার টেইলার্স ৫ হাজার, মেসার্স পোকখালী ষ্টোর ৫ হাজার, বিছমিল্লাহ ষ্টোর  ৩ হাজার, মেসার্স  নুরুল হক ষ্টোর  ৫ হাজার ও মেসার্স রাসেল এন্টার প্রাইজ ১ হাজার টাকা।
প্রশাসনের নির্দশ না মেলে প্রতিষ্ঠান খোলা রাখা, দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করায় এসব ব্যবসা প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা নির্বাচন অফিসের স্টোর কিপার জিল্লুর রহমান।
Manual1 Ad Code

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন সদর মডেল থানা পুলিশে সদস্য।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code