সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ২২ রোহিঙ্গা উদ্ধার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

টেকনাফ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে সাগরপথে মালয়েশিয়া পাড়ি দেয়ার চেষ্টাকালে আরও ২২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual2 Ad Code

রোববার রাত পৌনে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী মৎস্য ঘাটসংলগ্ন সৈকত থেকে তাদের উদ্ধার করা হয়।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, রাত পৌনে ৯টার দিকে ওই এলাকা থেকে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১০ নারী, ১১ শিশু ও ১ পুরুষকে উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

রোহিঙ্গারা সৈকতে নৌকার জন্য অপেক্ষা করছিলেন।

Manual5 Ad Code

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং খুরেরমুখ অস্থায়ী ক্যাম্পের হাবিলদার তাজুল ইসলামের নেতৃত্বে জওয়ানরা এ অভিযান চালান।

উদ্ধারকৃত রোহিঙ্গারা জানিয়েছেন, মোটা অংকের বিনিময়ে দালালের মধ্যস্থতায় চোরাইপথে মালয়েশিয়া পাড়ি দেয়ার চেষ্টায় ছিল তাদের। ওই রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

এছাড়া জড়িত কয়েকজন দালালের নাম পাওয়া গেছে। অনুসন্ধানপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে টেকনাফে অবস্থান নেয়া পুরাতন রোহিঙ্গারা ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গাদের মালয়েশিয়ায় উন্নত জীবন যাপনের প্রলোভন দিয়ে পাচার কাজ শুরু করেছে। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code