

মুজাহিদুল ইসলাম সোহেল, সুবর্ণচর (নোয়াখালী) :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী অলিউল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আক্কাছের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চরজুবিলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম প্রমূখ।
খেলায় ফুটবল, ১০০ মিটার দৌড়, হাড়ি ভাঙ্গা, রশি টানাটানিসহ নানা রকম গ্রাম্য খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরষ্কার তুলে দেন অতিথিরা। পরে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয় ।