জাবির মেধাবী শিক্ষার্থী তাওহিদুল বাঁচতে চায়, প্রয়োজন ২৫ লাখ টাকা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

সাহেদ সাব্বির(ফেনী):
তাওহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র। ২৩ বছর বয়সের এই যুবকের এখন স্বপ্ন পূরণে মনোনিবেশ আর বিশ্ববিদ্যালয়ের আনাচে-কানাচে হাসি-আনন্দে দাপিয়ে বেড়ানোর কথা। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছে হাসপাতালের বিছানায়।

Manual5 Ad Code

তাওহিদুল ইসলামের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ভবিষ্যতে দেশ সেবায় নিজেকে আত্ননিয়োগ করবেন। কিন্তু তার দীর্ঘদিনের এই স্বপ্ন ও সম্ভাবনাগুলো এখন কুরে কুরে খাচ্ছে মস্তিষ্কের মরণব্যাধি “ব্রেইন টিউমার”।

Manual3 Ad Code

জানা যায়, ‘তাওহিদুলের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ২৫ লাখ টাকা’র’। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। মানুষের সহযোগিতাই এখন তাঁর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে। তাই সকলের সহযোগিতায় বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী তাওহিদুল।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের মীর আজিজুল ইসলাম ছেলে তাওহিদুল ইসলাম। বাবা মীর আজিজুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ও রিটায়ার্ড বেসরকারি চাকুরিজীবি।

মীর আজিজুল ইসলাম জানান, তাওহিদুলের মরণব্যাধি ব্রেইন টিউমার ধরা পড়ে গত বছরের ৩০ ডিসেম্বর। ব্রেইন টিউমারের কারণে প্রতিনিয়ত-ই কমছে চোখের দৃষ্টিশক্তি। ডাক্তার যত দ্রুত সম্ভব অপারেশন করতে বলেছে। না হলে তার দৃষ্টি শক্তি চিরতরে হারিয়ে যাবে, আর কখনো দেখতে পারবে নাহ পৃথিবীর আলো।
ছেলের জীবনপ্রদীপ রক্ষার জন্য তার বাবা দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

জানা যায়, তাওহিদুল ইসলামের চিকিৎসা চলছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্রেইন ও স্পাইন সার্জন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কনক কান্তি বরুয়ার তত্ত্বাবধানে।

Manual3 Ad Code

চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারটি ওর অপটিক নার্ভ কে পেঁচিয়ে আছে। প্রতি ৪ দিনে ১% করে তার চোখের দেখার ক্ষমতা হারাচ্ছে। বর্তমানে সে ডান চোখের ৮০℅ এবং বাম চোখের ৫২℅ দেখতে পাচ্ছে না। খুব দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। এই চিকিৎসা করাতে এখন অন্তত ২৫ লাখ টাকা লাগবে।

Manual5 Ad Code

যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানাঃ
হিসাবের নাম: Fund for Treatment, Statistics Department.
ব্যাংক হিসাব: 0200014805116
হিসাবধারীর নামঃ ড. মোহাম্মদ মুজিবুর রহমান, চেয়ারম্যান, পরিসংখ্যান বিভাগ, জাবি।
ড. মোঃ রেজাউল করিম, ছাত্র উপদেষ্টা, পরিসংখ্যান বিভাগ। অগ্রণী ব্যাংক (জাহাঙ্গীরনগর বিঃ শাখা)
বিকাশঃ
*01685317525 (খাইরুল পরিসংখ্যান-৪৪)
*01768819056 (সাজ্জাদ, পরিসংখ্যান-৪৬)
*01773348803 (প্রান্ত পরিসংখ্যান-৪৭)
*01677637644 (হৃদয় পরিসংখ্যান-৪৭)
রকেট- 01744660027-4 (জুনায়েদ পরিসংখ্যান-৪৭)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code