

হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার দুপরের পর তেকে জোয়ারের পানি বাড়তে থাকায় এসব এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার সূখচর, চরঈশ্বর, নলচিরা, তমরদ্দি, সোনাদিয়া ও নিঝুমদ্বীপসহ ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
জানাযায়, ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ মেরামত না করায় এসব এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে সহজে প্লাবিত হয়। এতে সূখচর ইউনিয়নের চরআমানউল্যা, বৌবাজার, চেয়ারম্যানবাজার। নলচিরা ইউনিয়নের তুপানিয়া, নলচিরাঘাট এলাকা। চরঈশ্বর ইউনিয়নের তালুদারগ্রাম, ফরাজীগ্রাম,৭নংগ্রাম, মাইজচামার্কেট এলাকা প্লাবিতহয়। এসব এলাকার প্রায় ২০ সহশ্রাধীক মানুষ পানিবন্ধি হয়ে পড়ে।
চরইশ্বরই ইপি সদস্য কামরুল ইসলাম মহব্বত বলেন, দুপরের পর থেকে শুর হওয়া জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ী ডুবে যায়। নলচিরা ঘাটে প্রায় ২০টি দোকান ঘরে পানি ডুকে মালামাল নষ্টহওয়াসহ ৫টি দোকান ¯্রােতের টানে পানিতে ভেসে যায়। জোয়ারের পানিতে অনেকের বাড়ীর পুকুরের মাছ চলে যায়।
তমরদ্দি ইউপি চেয়ারম্যান ফররুখ আহমেদ জানান,বর্ষার টানাবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে তমরদ্দি ইউনিয়নের নিন্মাঞ্চল গুলি প্লাবিত হয়েছে। দ্রুত বেড়ীবাঁধ সংস্কার করা প্রয়োজন।
নিঝুম দ্বীপ বীট কর্মকর্তা সাইফুররহমান জানান,নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে প্রধানসড়কসহ ব্যাপক এলাকা প্লাবিত হয়। এছাড়া নতুন সৃজন করা ঝাউ বাগানসহ ফসলি জমিরধান ৩ফুট পানিতে ডুবে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, বেঁড়ীবাদ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হচ্ছে।