হাতিয়া ৭নং বিপদ সংকেত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

হাতিয়া নোয়াখালী :
ঘূর্নিঝড় আম্পান এর প্রভাবে ৭নম্বর বিপদ সংক্ষেতের আওতায় পড়ায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় গ্রামে গ্রামে মাইকিং করেছে সিপিরি সদস্যরা। সোমবার বিকাল থেকে তারা জনগনকে সচেতন করতে মাইকিং করছে।

Manual7 Ad Code

ঘূর্নিঝড় সতর্কতায় মাইকিং ছাড়াও সিপিপির ১শত ৭৭টি ইউনিটে সিগনাল পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। হাতিয়ার সাথে মূল ভ’খন্ডের সকল নৌ-যোগাযো বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সকল মাছধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে দূর্যোগ মোকাবিলায় হাতিয়ায় বিচ্ছিন্ন চরাঞ্চলহ বিভিন্ন ইউনিয়নে থাকা ১শত ৮৫টি আশ্রয়কেন্দ্রকে প্রস্তুত করা হচ্ছে। জরুরী প্রয়োজনে জনগনকে এসব আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান।

Manual5 Ad Code

এদিকে দুপরের পর থেকে আকাশ অনেকটা মেঘলা হয়ে অন্ধকার নেমে আসে। এতে জানসাধারনের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code