হোম কোয়ারেন্টিন শেষে “থ্যাংকস লেটার” ।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী (চট্টগ্রাম)
হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে বিভিন্ন স্থানে লকডাউন অমান্য করে যারা আড্ডা ও গণজমায়েত করছে তাদেরকে সতর্ক, দ্রব্যমূল্যে সম্পর্কে বাজার মনিটরিং এবং যে সব বাড়িতে প্রবাসীরা হোম কোয়ারেন্টিন পিরিয়ড শেষ করেছে তাদের নিকট “থ্যাংকিউ লেটার”পৌঁছে দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন।
জানা যায়,মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত ইউএনও রুহুল আমিন এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং মডেল থানার একটি চৌকস দল ছিপাতলী ইউনিয়ননের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নেন। এই সময় ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
ইউএনও বলেন,এলাকাবসিকে অনুরোধ করেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য। তিনি আরও বলেন দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে এসে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে ছেড়ে নিজ ঘরে বসে থাকা অনেক কষ্টের। দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে আমাদের প্রবাসী ভাইয়েরা সেই ত্যাগটুকু করেছেন। এ কারণেই কৃতজ্ঞতা স্বরূপ প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাতে এ উদ্যোগ নিয়েছি আমরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code