তথ্য অধিকার আইনে নিশ্চিত হবে স্বচ্ছতা-জবাবদিহিতা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট ::  খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার বলেন, তথ্য দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংকীর্ণতা প্রদর্শন করা যাবে না। সাংবাদিকরা তথ্য অধিকার আইনে কোনো তথ্য চাইলে তা প্রতিটি সরকারি অফিস দিতে বাধ্য। তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রতিটি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিষয়ক এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।

Manual6 Ad Code

কমিশনার বলেন, জাতিসংঘ ২০১৬ সাল থেকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন শুরু করেছে। এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে ১১টিই বাংলাদেশের প্রস্তাবিত।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে এসডিজি অর্জন করা সম্ভব হবে না। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনতে পারলে সরকারের উদ্দেশ্যে সফল হবে।

তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার ফায়জুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম হাবিব।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার আসাদুজ্জামান খান, ফিচার রাইটার রেজাউল করিম সিদ্দিক, ক্রয় কর্মকর্তা শাহ আলম সরকার, খুলনায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বাস্তবায়নকারী সরকারি অফিসের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code