

মনিরুজ্জামান মনি, তানোর (রাজশাহী) :
রাজশাহীর তানোর মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা (সাবেক) অধ্যক্ষ ও তানোর কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ ইসাহাক আলী শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রাখায় ড, মুহাম্মদ শহীদুল্লাহ সম্মামনা পুরষ্কার ২০১৯ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক ২০১৯ অর্জন করেছেন। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বত্বপূর্ণ অবদান রাখায় তিনি আরো ৬টি সম্মামনা পদক অর্জন করেছেন। আবার প্রথম আলো মনোনিত এ্যাওয়ার্ডও শ্রেষ্ঠ শিক্ষাবিদ খেতাব ও পেয়েছেন তিনি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১৯৯৪ সালে অধ্যক্ষ ইসাহাক আলী তার নিজস্ব সম্পত্তি দান করে সেখানে তানোর মহিলা ডিগ্রী কলেজ স্থাপন করেন ।পুরুষ শাসিত সমাজে যে সময় নারীদের বাসা বাড়ি থেকে বের হতে দিতেন সমাজের কতিপয় মানুষরা। সে সময় তিনি নারীদের শিক্ষা বিস্তারে নিজস্ব সম্পত্তিতে তানোর মহিলা ডিগ্রী কলেজ স্থাপন করেন ।আবার তার পাশাপাশি অন্যদিকে ২০১০ সালে তিনি তানোর কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট স্থাপন করেছেন। এ ছাড়াও চাপড়া উচ্চ বিদ্যালয়, চাপড়া এতিমখানা এ্যান্ড দাখিল মাদরাসা তার হাতে গড়ে তোলা হয়েছে। আবার চাপড়া জামে মসজিদ, গুবিরপাড়া জামে মসজিদ,মিরাপাড়া জামে মসজিদ ও আমশো জামে মসজিদ ও তানোর প্রেসক্লাবসহ তার হাতে ধমীয়-সামাজিক ও সাংস্কৃতিক এমন অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রাজশাহী অঞ্চলে তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর হিসেবে পরিচিত। তার হাতে অসংথ্য প্রতিষ্ঠান গড়ে উঠার পাশপাশি হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ ইসাহাক বলেন সঠিক ইচ্ছা, সৎ মনোভাব থাকলে গোবরে পদ্মফুল ফোটানো সম্বব।আমি যেন এলাকার মানুষের শিক্ষা বিস্তারে এরকম আরো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি।এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।