আদমদীঘিতে কর্মহীন মানুষের পাশে মালেশিয়া প্রবাসি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
করোনাভাইরাস দুর্যোগে বগুড়ার আদমদীঘিতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তার জন্য হাত বাড়িয়েছেন মালোশিয়া প্রবাসি নাজিম উদ্দীন। উপজেলার কাশিমালা গ্রামের নাজিম উদ্দীন প্রায় তিন বছর যাবত মালোশিয়া প্রবাসে রয়েছেন। তিনি দেশের ক্লান্তিলগ্নে কর্মহীন মানুষের সাহায্য করতে প্রবাস থেকে অর্থ পাঠিয়েছেন কর্মহীন মানুষদের মাঝে বিতরনের জন্য। সেই অর্থে কাশিমালা গ্রামে ৫০টি পরিবারের মাঝে চাল প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে আদমদীঘি সদরের তার নিজগ্রামে এই চাল বিতরণ করেন তারই দাদী কুলসুম বেওয়া। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গোলাম মোস্তফা বাবলু, সাংবাদিক মিজানুর রহমান, সাদেক আকন্দ, মোজাম সরকারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া সাওইল বাজার সমিতিও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহয়তা প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code