কালভার্টের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

সংবাদদাতা রাজশাহী :: পাবনার সুজানগর উপজেলার খয়রান এলাকায় কালভার্ট ভেঙে যাওয়ায় সুজানগর-চিনাখড়া সড়ক পথে যান চলাচল প্রায় বন্ধের পথে।

Manual3 Ad Code

এলাকাবাসীরা জানান, স্থানীয় সরকার প্রকৌশলীর অর্থায়নে ৩ বছর আগে সুজানগর থেকে চিনাখড়া যাবার বিকল্প পথের খয়রান নামক স্থানে বর্ষা ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নির্মিত হয় এই কালভার্টটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান অতি নিম্নমানের মালামাল দিয়ে কালভার্ট নির্মাণ করেন।

Manual7 Ad Code

এ কারণে কালভার্ট নির্মাণের কিছুদিন চলাচলের পরে কালভার্টটি এক প্রান্ত মাটির নিচে দেবে যায় ও উপরের এক অংশের ঢালাই ভেঙে রড বের হয়ে যায়। এ ব্যস্ততম সড়কটিতে মাইক্রোবাস, সিএনজি, নসিমন-করিমন, অটোরিকশা চলাচলসহ বিভিন্ন কৃষি পণ্য আনা-নেয়া করেন ওই অঞ্চলের কৃষকরা।

Manual4 Ad Code

পথচারী রাকিবুল হাসান জাদু জানান, সুজানগর থেকে চিনাখড়া যাতায়াতের মূল সড়কটি ৪-৫ মাস আগে চলাচলের অনুপযোগী হওয়াতে, ঢাকাসহ বিভিন্ন জেলায় যাবার বিকল্প সড়ক হিসেবে সবাই এই সড়কটি ব্যবহার করছে। কিন্তু সড়কটির কালভার্ট ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবার আশংকায় পথচারী ও এলাকাবাসী হতাশ হয়ে পড়েছে। এই কালভার্ট ভেঙে যাওয়ায় যান চলাচলেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা।

এই বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান, অতি দ্রুত কালভার্টটি মেরামত করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code