আদমদীঘির চাঁপাপুরে নাগরনদে বাঁশের সাঁকো ভরসা

লেখক:
প্রকাশ: ৬ years ago
SAMSUNG CAMERA PICTURES

Manual7 Ad Code

আদমদীঘি (বগুড়া) :
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর-পারশন পারঘাটায় নাগরনদের উপড় বাঁশের তৈরী সাঁকো এখন শতশত মানুষের চলাচলের একমাত্র ভরসা। ৪৮ বছরেও এখানে ব্রিজ নির্মিত না হওয়ায় এই নড়বড়ে সাঁকোর উপড় দিয়ে স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীসহ চলাচলে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে যোগাযোগের ক্ষেত্রে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসির। জরুরী ভিক্তিতে এই স্থানে একটি ব্রিজ নির্মানের দাবী জানান ভুক্তভোগিরা।
বগুড়ার আদমদীঘির নন্দীগ্রাম উপজেলার পারশন, জামালপুর. বনগ্রাম, ইরিহারা বাঁশোগ্রাম ও আদমদীঘির চাঁপাপুর বাজারের দক্ষিন এলাকার শতশত মানুষের আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলা সদরসহ দেশের অন্যান্ন স্থানের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নাগরনদের উপড় চাঁপাপুর-পারঘাটা বাঁশের তৈরী সাঁকোটি। স্থানীয় জনতা প্রতি বছরই নিজস্ব অর্থে এই সাাঁকো মেরামত করে পারাপারের ব্যবস্থা করে থাকেন। এই সাঁকোর উপড় দিয়ে উল্লেখিত গ্রামের স্কুল ও কলেজের ছাত্রছাত্রী হাটুরিয়াসহ প্রতিদিন শতশত মানুষ পারাপার হয়ে থাকেন। চাঁপাপুর বাজারের ব্যবসায়ী আলহাজ¦ মোতাহার হোসেন জানান, এই পারঘাটায় অবস্থিত পুরাতন বাঁশের তৈরী সাঁকোটির স্থানে একটি ব্রিজ নির্মানের জন্য জনপ্রতিনিধিদের নিকট দাবী জানিয়ে আসলেও দেশ স্বাধীনের ৪৮বছর চললেও ব্রিজ নির্মান হয়নি। চাঁপাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. শামছুল হক জানায়, এই বাঁশের সাঁকো নষ্ট হয়ে পারাপারে মারাত্বক ঝুঁকি হয়ে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখানে একটি ব্রিজ নির্মাানের জন্য কয়েক বার আবেদন করা হয়েছে। উপজেলা প্রকৌশল সাজেদুর রহমান জানান জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের অধিনে তার পরও ব্রিজ নির্মানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code