

আদমদীঘি (বগুড়া) :
মরণব্যাধি করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও জরুরি কাজ না থাকলে ঘর থেকে বের না হতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি বগুড়ার আদমদীঘি থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন স্থানে জীবানুনাশক পানি ট্র্যাংকারের মাধ্যমে ছিটানো কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা হাসপাতাল চত্বর থেকে পানি ছিটানো এই কার্যক্রম শুরু করে উপজেলা পরিষদ চত্বর. হাটবাজার. রাস্তা হয়ে থানা চত্বর পর্যন্ত এই কার্যক্রম চলে। এসময় উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সিনিয়র সহকারি পুলিশ সুপার এরশাদ হোসেন, ডা: মাহবুব হোসেন, ডা: ফজলে রাব্বি ও হাসপাতাল কর্তৃপক্ষসহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, বিশ^ব্যাপি এই মরণব্যাধি কোন ধনী গরীব বোঝেনা তাই সরকারি নির্দেশের পাশাপাশি নিজের জ্ঞ্যানের আলোকে জনসাধারণকে সচেতন করতে কাজ করা হচ্ছে। এতে অনেকটাই সফলতা পাওয়া যাচ্ছে। পর্যাক্রমে উপজেলা ব্যাপি জীবানুনাশক পানি ছিটানো কার্যক্রম চলবে।