সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘রূপসী নওগাঁ’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
 
নওগাঁ প্রতিনিধিঃ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নওগাঁয় অসহায়, দুঃস্থ, সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে নওগাঁর বর্তমান সময়ের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন  রূপসী নওগাঁ।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ ঘটিকায় আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের ১০০ জন গরীব অসহায় ও এতিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
প্রতি প্যাকেটে ছিল লাচ্ছা সেমাই, চিনি, পোলাও চাউল, গুঁড়ো দুধ এবং ডিটারজেন্ট পাউডার।
সংস্থার সভাপতি মোঃ খালেদ বিন ফিরোজ বলেন, এটি একটি সামাজিক সেবামূলক সংস্থা। প্রতিবছর ঈদে দুঃস্থ, গরিব ও অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে এবং এ ছাড়াও এই সংস্থা নওগাঁ জেলায় ১২টি  সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে সহযোগিতা করবে। আত্রাই উপজেলার বান্দাইখাড়া হতে ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়েছে ইনশাআল্লাহ আজ একইসঙ্গে জেলার সদর, রাণীনগর ও মহাদেবপুর উপজেলায় ও একইভাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code