হোম কোয়ারেন্টাইনে নওগাঁ এমপি-ডিসি-এসপি ও সিভিলসার্জন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

নওগাঁ প্রতিনিধি :

Manual5 Ad Code

নওগাঁয় সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এমপি, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতা-কর্মীরা করোনা আতংকে ভুগছেন। দেশে এই প্রথম কোন এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হলো। ফলে নওগাঁর বৃহৎ জনগোষ্ঠী এখন করোনা শংকায়। ইতোমধ্যে শহীদুজ্জামান সরকার এমপি সংস্পর্শে আসায় জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি, দুই জন এমপি, ডিসি, এসপি ও সিভিল সার্জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মনজুর-এ মুর্শেদ।

Manual5 Ad Code

জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মনজুর-এ মুর্শেদ জানান, নওগাঁ-২ আসনের ক্ষমতাসীন দল আওয়ামীলীগের বর্তমান নির্বাচিত সংসদ সদস্য ১০ম জাতীয় সংসদের সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা আইসোলেশনে চিকিৎসাধীন নিচ্ছেন। গত ২৭ এপ্রিল সকালে অনুষ্ঠিত করোনা সংকট মোকাবেলায় ত্রাণের সমন্বয়, বোরো মৌসুমের ধান কাটাসহ নানাবিধ বিষয় নিয়ে শহীদুজ্জামান সরকার এমপি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগদান করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনফারেন্স চলাকালীন আক্রান্ত সাংসদের সংস্পর্শে এসেছিলেন নওগাঁ-৫ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম ও জেলা সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল।

Manual6 Ad Code

এরপর গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় যান এবং সরকারী ন্যাম ভবনে (সংসদ সদস্য ভবন) ওঠেন। এরপর তার শরীরে জ্বর দেখা দেয় এবং সেই সাথে হালকা কাশি হচ্ছিল। তখন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়।

শুক্রবার বিকেল ৫টায় পরীক্ষার রিপোর্ট করোনা ভাইরাস পজেটিভ আসে। এ সংবাদের ভিত্তিতে শহীদুজ্জামান সরকার এমপি সংস্পর্শে আসা ব্যক্তিগণদের শনিবার বিকেল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হয়েছে। আগামী ৪ মে তাদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code