আত্রাই ৫’শ বিঘা পাট ডুবে গেছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে পাট ডুবে যাওয়ায় পাট কাটতে না পারায় কৃষকরা ব্যাপক লোকসানের গুনতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। আকষ্মিক বন্যার ফলে বিভিন্ন মাঠ প্লাবিত হওয়ায় পাটের জমিগুলো পানির নিচে ডুবে যায়। ফলে প্রায় ৫শ’ বিঘা জমির পাট কাটতে না পারায় কয়েকশ পাট চাষিরা হতাশ হয়ে পড়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা ২০৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। চলতি মৌসুমে পারকাসুন্দা, খনজোর, বিপ্রবোয়ালিয়া ও জয়সাড়াসহ বিভিন্ন মাঠে পাটের আবাদ ভালো হয়েছিল। কিন্তু কৃষকরা যখন পাট কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আত্রাই নদের পানি বিপদসীমা অতিক্রম করে কয়েক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে উপজেলার আহসানগঞ্জ, পাঁচুপুর, বিশা ও কালিকাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। ফলে এসব এলাকার মাঠের পাট পানিতে তলিয়ে গিয়ে পঁচে যাচ্ছে।
উপজেলার জয়সাড়া গ্রামের আলহাজ আবু তাহের বলেন, তিনি ৭ বিঘা জমিতে জমিতে পাটের চাষ করেছিলেন। আগাম বন্যা হওয়ায় ৪ বিঘা জমির পাট কাটতে পারিনি। যেগুলো কেটেছি সেগুলোও অপরিপক্ক হওয়ায় ফলন তেমন হয়নি।
বিশা গ্রামের পাট চাষি আবু তাহের জানান, ২ বিঘার অপরিপক্ক পাট পচে যাওয়ায় এবার আমি অনেক লোকসানের শিকার হয়েছি। আমাদের গ্রামের আরও অনেকেই পাট কাটতে না পারায় তাদের পাট জমিতেই ডুবে পচে যাচ্ছে।
আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, আত্রাইয়ে ২০৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছিল। এর মধ্যে ৭৭ হেক্টর জমির পাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা কাটতে পারেনি। আমরা বন্যার শুরুতেই কৃষকদের পাট কেটে নিতে উদ্বুদ্ধ করেছিলাম। কিন্তু অধিকাংশ জমির পাট অপরিক্ক থাকায় তারা পাটগুলো কাটতে পারেনি। বন্যায় ক্ষতিগ্রস্থ পাটচাষিদের তালিকা প্রস্তুত করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code