

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):
শিবগঞ্জে ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত যুবক উপজেলার তেলকুপি লম্বাপাড়ার কামাল হোসেনের ছেলে ইয়াকুব আলী(১৯)।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে কোম্পানী কমান্ডার কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ, পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার ছোট টাপ্পু গ্রামস্থ তেলকুপি টু খাসেরহাট গামী পাঁকা রাস্তার একটি আম বাগানের অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিলসহ ইয়াকুব আলী কে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।