সান্তাহারে বিআইআরএস প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ এর শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

আদমদীঘি (বগুড়া):
শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড়ে অবস্থিত বিআইআরএস প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ লি: এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিআইআরএস প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেক্টর ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: এর এস ই ভি পি এ্যান্ড কর্পোরেট হেড খন্দকার রহিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: নওগাঁ শাখার এস এ ভি পি এ্যান্ড ম্যানেজার মো: আনোয়ার হোসেন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া কাশেমুল উলুম জামিল মাদ্রাসার নায়েবে মুহতামিম আব্দুল আবুল হক হক্কানী, সান্তাহার দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মো: মাহাবুবুল ইসলাম, বিআইআরএস প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান ইসমাইল হোসেন, বিআইআরএস প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক জিয়াউল নাসিম রাঙ্গা, বিআইআরএস প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মো: মনোয়ার কবির প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বগুড়া কাশেমুল উলুম জামিল মাদ্রাসার নায়েবে মুহতামিম আব্দুল আবুল হক হক্কানী। দোয়া শেষে বিআইআরএস প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেক্টর তোফাজ্জল হোসেন ভুট্টুর মাতা জাহেদা বেগম মেশিনের সুইচ দিয়ে শুভ উদ্বোধন করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code