চারঘাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

চারঘাট (রাজশাহী) :
করোনাকালেঅনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি,স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি এই প্রতিবাদ্য সামনে রেখে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতায় চারঘাট উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, আঞ্চলিক প্রশিক্ষণ নিপোর্ট আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মীর রফিকুল ইসলাম ও সাংবাদিকবৃন্দসহ স্বাস্থ্য সেবাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পৌর সভাসহ ৬টি ইউনিয়ন পরিষদে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ব্যানার ও সাইন বোর্ড,ফেস্টুন বিতরন করা হয়।
বক্তারা বলেন, তৃণমূল এলাকায় সাধারন জনগন যেন সেবা থেকে বঞ্চিত না হয়। সেদিকে খেয়াল রাখবেন ও শতভাগ মানুষ যেন সেবা পাই সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code