

আদমদীঘি (বগুড়া) :
করোনাভাইরাস সংক্রমনে সরকারি ভাবে ট্রেন চলাচল বন্ধ থকার দীর্ঘ ৬৯ দিন পর সামাজিক দুরত্ব বজায় রেখে ও অর্ধেক যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্ত:নগর পঞ্চগড়-ঢাকা ও লালমনিরহাট থেকে ছেড়ে আসা আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি যাত্রা শুরু করেছে। গতকাল রোববার দুপুর থেকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশানে উপড় দিয়ে যাত্রা বিরতি ও যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়।
আদমদীঘির সান্তাহার স্টেশান মাস্টার রেজাউল করিম ডালিম জানান, গতকাল রোববার দুপুরে আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে সান্তাহার স্টেশনে ১৫ মিনিট যাত্রা বিরতি করে দুপুর ২টায় ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়। এতে আসন রাখা হয়েছে আগের চেয়ে অর্ধেক। প্রথমদিন ২৩টি টিকিট অনলাইনে বিক্রি হয়। অপরদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিকেল যাত্রা বিরতি করে ৫টা ১০ মিনিটে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়। স্টেশনের প্লাটফরমে প্রবেশ কিংবা ট্রেনের উপড় মাস্ক ব্যবহারসহ এক বগি থেকে অপর বগিতে বিচরণ করতে পারবেন না কোন যাত্রী সাধারণ।