নাটোর সদর হাসপাতালে হাই ফ্লো নেজার ক্যানুলা মেশিন হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নাটোর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নাটোর সদর হাসপাতালের জন্য প্রাপ্ত একটি হাই ফ্লো নেজার ক্যানুলা মেশিন হস্তান্তর করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ, । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম(বার), সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান প্রমুখ। হস্তান্তর অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন , বর্শান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। নাটোর সদর আধুনিক হাসপাতালে এক’শ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করণের জন্য ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে । আমরা আশা করছি খুব দ্রতই হাসপাতালটি ২৫০ শয্যার সুযোগ সুবিধা নিয়ে স্বাস্থ্য সেবা দিতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code