চাটমোহরে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ডাব তরমুজ ও কলা !

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে পবিত্র রমজান মাসের শুরু থেকেই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ডাব, করমুজ আর কলা। মেয়াদ উত্তীর্ণ পানীয়তে বাজার সয়লাব। বাজার মনিটরিংয়ের কোন ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীরা যা ইচ্ছে, তাই করছেন। তীব্র তাপদাহে এমনিতেই জনজীবন অতিষ্ঠ। তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অ্যাজমা, পেটের পীড়া, বমি, হিটস্ট্রোক, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত শিশু ও বয়োবৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষ। তার উপর ডাব, তরমুজ ও কলার দাম দ্বিগুণ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগির ভীড়। অতিরিক্ত গরমে দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। তীব্র রোদ ও ভ্যাপস্যা গরমের সুযোগে নিয়ে তরমুজ, ডাবসহ নানা ফলের দাম বাড়িয়ে দিয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। ২০ টাকা কেজি দরের তরমুজ এখন ৫০ টাকা কেজি, ২০ টাকার একটি ডাব এখন ৪০ টাকা। এক হালি কলার দাম ২০ থেকে ৩৫ টাকা। দাম বাড়লেও ব্যাপক চাহিদা দেখা দিয়েছে আঁখের রস, তরমুজ ও ডাবের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code