ধামইরহাটে টুটিকাটা খাল খনন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ধামইরহাট (নওগাঁ) :
নওগাঁর ধামইরহাট উপজেলার টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর আওতায় এলজিইডির টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে খাল পুন:খনন কাজ সম্পন্ন হয়েছে। আর খনন কাজ শেষ হতে না হতেই খালে পানি জমতে শুরু করেছে। আর এই খালের পানি দিয়ে কৃষকরা তাদের জমিতে যেমন পানি দিতে পারছে। তেমনি হাস পালনেও খামারিরা সুফলভোগ করছেন। খননকাজে প্রতিদিন ৬০ জন শ্রমিক প্রায় ১ মাস যাবত এই কাজ করে তারাও দুুঃসময়ে শ্রমের মুল্য পেয়ে জীবিকা সঠিক ভাবে নির্বাহ করছেন।

Manual2 Ad Code

২১ এপ্রিল বেলা ১২ টায় খনন কাজ পরির্দশন কালে উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন সামাজিক দুরত্ব বজায় রেখে খনন কাজে পরিচালনা ও সম্পন্ন করায় টুটিকাটা পাবসস লিমিটেড এর সভাপতি মোতারফ হোসেন ও সম্পাদক আজিজার রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual8 Ad Code

উপজেলা প্রকৌশলী আলী হোসেন বলেন, খাল পূনঃ খনন কার্যক্রমে জড়িত শ্রমিকরা তাদের মজুরি দিয়ে একদিকে যেমন সংসার পরিচালনা করে তেমনি এই খালের সঞ্চিত পানি সেচ মৌসুমে কৃষকরা সুলভে তাদের ক্ষেতে ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পাশাপাশি এই সঞ্চিত পানির উপর ভিত্তি করে হাঁসের খামার মাছ চাষসহ বিভিন্ন উৎপাদনমুুখী ও লাভজনক প্রকল্প বাস্তবায়ন করতে পারে এই সমবায় সমিতি।

উল্লেখ্য গত ১৯ মার্চ এলজিইডির বাস্তবায়নে টুটিকাটা পাবসস লিমিটেডের ব্যবস্থায় ৩৯ লাখ ৭৮ হাজার ৭৫৮ টাকা বরাদ্দে ৩.১ কিলোমিটার খাল পুনঃ কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code