আদমদীঘি কর্মহীন মানুষের ঈদসামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

আদমদীঘি (বগুড়া) :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল সোমবার দুপুরে বগুড়ার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের উদ্যোগে আদমদীঘি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে করোনাভাইসে কর্মহীন ৫ শতাধিক গরীব মানুষের মাঝে ঈদসামগ্রী হিসাবে সেমাই, চিনিসহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এড. আনোয়ারুল ইসলাম তালুকদার রতন, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ, সুপারফাইভ সদস্য রফি আহম্মেদ আচ্চু, আবু হাসান, সান্তাহার পৌনসভার সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস ছাত্তার সরকার, সান্তাহার ইউপির আহবায়ক মিজানুর রহমান জুয়েল, চাঁপাপুর ইউপির আহবায়ক ফরিদ সরকার, ছাতিয়ানগ্রাম ইউপির যুগ্ম আহবায়ক বাক্কি সরকারসহ নেতৃবর্গ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code