পোরশায় তুলাচাষী প্রশিক্ষন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

পোরশা (নওগাঁ):
তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী জোনের বাস্তবায়নে ও সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প ফেজ-১ এর অর্থায়নে নওগাঁর পোরশায় সাধারন তুলাচাষী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড পোরশা ইউনিটের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প ফেজ-১ এর প্রকপ্ল পরিচালক কৃষিবিদ ড. গাজী গোলাম মর্তজা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোজাদ্দীদ আল শামীম। এতে সভাপতিত্ব করেন তুলাচাষী হাফেজ আতিকুর রহমান। বক্তব্য রাখেন পোরশা ইউনিট কর্মকর্তা আবু মোন্নাফ খন্দকার, উপজেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক এম রইচ উদ্দিন, বিশিষ্ট তুলাচাষী মোবাস্সের হোসেন, জাকারিয়া ও মোজাম্মেল হক। প্রশিক্ষনে উপজেলার অর্ধশত সাধারন তুলাচাষী অংশ গ্রহন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code