ভোট ডাকাতি, ফল প্রত্যাখান নওগাঁ বিএনপির

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অনিয়ম, কারচুপি ভোট ডাকাতির প্রতিবাদে ও ফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যেগে শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান বলেন, ১০ ডিসেম্বর রাণীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্ত এই নির্বাচনে ৫৬টি কেন্দ্রেই আওয়ামী লীগের প্রাথীর সমর্থকরা বিএনপির কোন এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই এবং যারা কেন্দ্রে ঢুকেছে তাদেরকে মারপিট করে বের করে দেওয়া হয়। এতে প্রায় শতাধিক নেতাকর্মীরা গুরুতর আহত হয়। বর্তমানে তারা উপজেলা ও নওগাঁ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে প্রশাসনকে বাব বার জানিয়েও কোন ব্যবস্থা গ্রহন করে নাই। বরং ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, বিএনপির প্রাথীর সুনিশ্চিত বিজয়কে আওয়ামী লীগ সরকার ছিনিয়ে নিয়ে একটি প্রহসনের নির্বাচন করেছেন। তাই সরকারের এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবী জানান।
এছাড়াও অনিয়ম ও ভোট ডাকাতির প্রতিবাদে ১২ ডিসেম্বর বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন সংবাদ সম্মেলন থেকে। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন ও এ্যাডঃ রফিকুল আলম, সাবেক এমপি রায়হান আকতার রনি, জেলা বিএনপি নেতা শফিকুল আজম ভিপি রানা, শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা তাঁতীদলের সাধারন সম্পাদক ইচাহাক আলী, রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী মোসারব হোসেন, রাণীনগর থানা বিএনপির আহবায়ক রকুনুজ্জামান রুকু, যুগ্ম-আহবায়ক আতিকুল ইসলামসহ জেলা বিএনপি ও থানা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code