চারঘাটে মুক্তিযোদ্ধা আবুল হোসেনের জন্য দোয়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

চারঘাট (রাজশাহী) :
সামাজিক দুরত্ব বজায় রেখে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফ ইউনিয়নের প্রয়াত মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার মক্তিযোদ্ধা আবুল হোসেনের স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সৈয়দা সামিরার সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফকরুল ইসলাম।
স্মারনসভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার মিজানুর রহমান আলমাস। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আনিসুর রহমান, মডেল থানার তদন্ত কর্মকর্তা ফরহাদ হোসেনসহ বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে আবুল হোসেনসহ সকল প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code