মান্দায় মহামারিতেও ডাঃ টিপু’র চিকিৎসা সেবা অব্যাহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

নওগাঁ ঃ
বর্তমান করোনা মহামারিতে সরকারি হাসপাতালে যখন বিভিন্ন অজুহাতে সাধারণ রোগিদের চিকিৎসা ব্যাহত হচ্ছে তখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনামতো নওগাঁর মান্দা উপজেলায় ডাঃ ইকরামুল বারী টিপু করোনাভীতি উপেক্ষা করে দিনরাত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

করোনা পরিস্থিতির শুরুতেই নিজেকে সুরক্ষিত রেখে চিকিৎসা সেবা দেয়ার মানসে পিপিই জোগাড় করার চেষ্টা করে ব্যর্থ হলেও একদিনের জন্যও তিনি চেম্বার বন্ধ করেননি, অকুতোভয় সৈনিকের মতোই এলাকার গরিব-দুঃখি অসহায় মানুষের বিশেষ করে শিশুদের তিনি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

Manual1 Ad Code

সরকারি কোন প্রণোদনার আশা নিয়ে তিনি ঝুঁকি নিচ্ছেন না, বরং এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকতেই দিনরাত তাঁর সেবার দরজা খোলা রেখেছেন।

Manual4 Ad Code

উল্লেখ্য যে, একসময় সরকারি চাকরি করলেও এলাকায় জনসেবার প্রত্যয় নিয়েই তিনি ইস্তফা দিয়ে উপজেলা সদরে অবস্থান করে নিয়মিতভাবে রোগি দেখেন। আদর্শগতভাবে তিনি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করেন। আর তাইতো তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনামতো নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code