সেনানিবাস রিক্রুট ব্যাচ-২০২০-২ এর সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

নাটোর প্রতিনিধি
কাদিরাবাদ সেনানিবাস রিক্রুট ব্যাচ-২০২০-২ এর সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ রিভিউইং অফিসার হিসেবে পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান বিএসপি(বার),এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি।এ সময় উপস্থিত ছিলেন কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ এনডিসি, পিএসসি, এবং অধিনায়ক ট্রেনিং ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদুর রহমান খান পিএসসি । এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সামরিক ও বেসামরিক কর্মকর্তা জুনিয়র কমিশন্ড অফিসার সহ অন্যান্য পদবির সৈনিক কুচকাওয়াজ উপভোগ করেন। এই সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ১১০৩জন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন।
রিক্রুট ব্যাচ ২০২০-২ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানেইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান ইঞ্জিনিয়ার ইন চিত রিভিউ ইন অফিসার হিসেবে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর শপথ গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় এবং দেশ গঠনের গুরুদায়িত্ব সকল নবীণ সৈনিকদের পালন করতে হবে বলে তিনি উপদেশ প্রদান করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code