

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ’র মান্দায় কসব ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার বিকেলে উপজেলার পাঁজরভাঙ্গা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, মান্দা থানা’র পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান এবং বিট অফিসার এ এসআই মহসীন আলী প্রমূখ।
এসময় পাঁজরভাঙ্গা বাজার বণিক সমিতির নব- নির্বাচিত সভাপতি একরামুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম মৃধাসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।