সংবাদ প্রকাশের পর শিবগঞ্জ বধ্যভূমি পরিদর্শনে এমপি শিমুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) :
সংবাদদাতা:পত্রিকায় সংবাদ প্রকাশের পর এবার সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন শিমুল উপজেলার মোবারকপুর কলাবাড়িতে অসংরক্ষিত বধ্যভূমি বা গণকবর এলাকা পরিদর্শন করলেন।
গত বৃহস্পতিবার গণকবর/ বধ্যভ’মি পরিদর্শনে উপজেলা প্রশাসন শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর এবার শুক্রবার দুপুরে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল উপজেলার কলাবাড়িতে অবস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তি যুদ্ধের পক্ষের শতাধিক মানুষের গণকবর/বধ্যভ’মি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মোবারকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ইসহাক আলি,মোবারকপুর ইউনিয়নের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা কামাল উ্িদ্দন, সেন্টু আলি, মোবারকপুর ধোপপুকুর বাজার তরুন উন্নয়ন ক্লাবের সভাপতি আহসান হাবিব রনি, সাধারণ সম্পাদক রনি আহম্মেদ,অবসরপ্রাপ্ত সৈনিক জুন্নুর আলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংসদ সদস্য বলেন কলাবাড়ি গণকবর/বধ্যভ’মির ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। আগামী এক মাসের মধ্যে গণকবর এলাকাটি সংস্কার করা হবে। যে ২০জনের নাম পাওয়া গেছে তাদের নামের ফলক তৈরী করা সহ যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য যে গত ২০১৭সালে স্থানীয় ধোপপুকুর বাজার তরুন উন্নয়ন ক্লাবের উদ্যোগে ও শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম ও অন্যান্য সদস্যরা সরজমিনে তথ্য সংগ্রহ পূর্বক গত ০৬ ও ৭ ডিসেম্বর২০১৭খ্রী: তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক সোনার দেশসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। ফলে গত বুধবার সকালে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিনের নির্দেে শ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস গণকবর/ বধ্যভ’মি এলাকাটি পরিদর্শন করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code