বড়াল নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

বাগাতিপাড়া (নাটোর) :
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ ধরার ৩০ টি খলশুন উচ্ছেদ করে তা পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার সকালে লক্ষনহাটী রেল ব্রীজের নিচে বড়াল নদীতে অভিযান চালায় ইউএনও প্রিয়াংকা দেবী পাল। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুর হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বড়াল নদীর রেল ব্রীজের নিচে বাঁশ ও মাছ ধরা খলশুন দিয়ে নদীর স্বাভাবিক স্রোতকে বাধাগ্রস্থ করে মাছ শিকার করছিলেন স্থানীয়রা। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে প্রথমে তাদের বাঁধ দেয়া বাঁশ ও খলশুন তুলে নিতে বলে। প্রশাসনের ওই নিষেধ অমান্য করায় সোমবার বাঁশের বাঁধ অপসারন করে ৩০ টি খলশুন পুড়িয়ে দেন উপজেলা প্রশাসন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code