আক্কেলপুরে বই উৎসব পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

আক্কেলপুর (জয়পুরহাট):
জয়পুরহাটের আক্কেলপুরে ব্যাপক উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে উপজেলার ১০২ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য পুস্তক তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছসিত।
বুধবার সারাদেশ ব্যাপি বই উৎসবের কর্মসূচীর অংশ হিসাবে আক্কেলপুরেও বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১ টায় পৌর সদরের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীদের হাতে উৎসব মুখর পরিবেশে নতুন বছরের ২০২০ সালের উপহার হিসাবে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, চলচিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোমতাজুর রহমান আকবর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ মন্টু, প্রেস ক্লাবের সভাপতি সফিউল আলম সফি প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন। এর আগে সকাল ১০ টায় আক্কেলপুর এফইউ সরকারি হাই স্কুলে বই বিতরন করা হয়।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থী খাতিজাতুল কোবরা হাফসা অনুভুতি ব্যক্ত করে বলেন, নতুন বইয়ের গন্ধে আমরা উদ্বেলিত। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে অনেক আনন্দ বোধ করছি। সেই সাথে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই নতুন বছরের উপহার দেওয়ার জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code