পতœীতলায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

পতœীতলা (নওগাঁ):
শেখ হাসিার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে পতœীতলায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে উপজেলা সদর নজিপুরে সমিতির সদর দপ্তর প্রাঙ্গনে বৃহস্পতিবার ৫ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সভায় পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকার নির্বাহী পরিচালক এজেডএম সামসুজ্জোহা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাহকদের সাথে মত বিনিময় করেন। এসময় তার সাথে আরো কথা বলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ নওগাঁর জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামানিক, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ পতœীতলার জেনারেল ম্যানেজার নুরুল ইসলাম সরকার, পল্লী বিদ্যুৎ সমিতি রাজশাহীর জেরারেল ম্যানেজার এস.এম মোজাম্মেল হক, পল্লী বিদ্যুৎ সমিতি জয়পুরহাট জেরারেল ম্যানেজার রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তৌহিজ্জুল ইসলাম, পতœীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার, ডেপুটি জেলারেল ম্যানেজার মহাদেবপুরের ফখরুল আলম, ডেপুটি জেলারেল ম্যানেজার পোরশার শাহীন চৌধুরী, সহকারী জেনারেল ম্যানেজার ধামইরহাটের কামাল হোসেন, রাজিব কুমার মন্ডল, উমর ফারুক, নাহিদ ভুইয়া, হবিবুর রহমান, শাহরিয়ার বাপ্পি, রিপন বিশ্বাস।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি তাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিবেদন পাঠ করেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নব-নির্বাচিত পরিচালক জাহাঙ্গির আলম, মহিলা পরিচালক কাজী মর্জিনা বেগম, হাবিবা আফরোজ, সাবেক পরিচারক আবু হাসনাত মোঃ ইকবাল হক সরকার, সুদেব সাহা। এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা, গ্রাহকবৃন্দ, সূধীজন প্রমূখ।

Manual6 Ad Code

সভা শেষে সেরা কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকের মাঝে পুরষ্কার বিতরন শেষে গ্রাহকদের নিয়ে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিকেলে নব-নির্বাচিত পরিচালক ও অন্যান্য পরষদকে নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code