নাচোলে রাণীমাতা ইলামিত্রের ১৮তম মৃত্যু বার্ষিকী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

একেএম.জিলানী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) :
আগামীকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তে-ভাগা আন্দোলনের কিংবদন্তী রাণী ইলামিত্রের ১৮তম মৃত্যুবার্ষিকীপালিত হচ্ছে।
এ উপলক্ষে নাচোল ইলামিত্র স্মৃতি সংসদ, নেন্দুয়া ইলামিত্র স্মৃতিসৌধে কাঙগালী ভোজ ও আলোচনা সভার আয়োজন করেছেন। সার্বিক তত্ত¡াবধানে রয়েছেন নাচোল উপজেলা প্রেসক্লাব। কেন্দুয়া পঞ্চানন সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুপুর ১২ টায় উপস্থিতি, ১টায় কাঙগালী ভোজ ও বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা সভাপতিত্ব করবেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের বরেন্দ্রভূমি কেন্দুয়া-ঘাষুড়া পরগনার জমিদার শ্রী রমেন মিত্রের স্ত্রী ইলামিত্র তাঁর স্বামীর জমিদারীতে বর্গাচাষীদের জন্য তে-ভাগা(তিন ভাগের) নীতি চালু করে দৃষ্টান্ত স্থাপণ করেছিলেন। বর্গা চাষীরা একভাগ পাবেন তার পারিশ্রমিক হিসাবে, একভাগ পাবেন উৎপাদন খরচ হিসেবে, আর বাকী একভাগ পাবেন জমির মালিক। এ তে-ভাগা নীতি চালুর জন্য ততকালীন পাকিস্থানী বাহিনী দেশে বিদ্রোহ সৃষ্টির অভিযোগে গ্রেফতার করে অমানুশিক নির্যাতন চালিয়েছিল। সেই থেকে বরেন্দ্র অঞ্চলের আদিবাসীদের নিকট ইলামিত্র রানীমাতা হিসেবে চিহ্নিত হয়ে আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code