ঈশ্বরদীতে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ঈশ্বরদী (পাবনা):
‘এবারেই প্রথম সরকারি গুদামে ধান সরবরাহ করতে পেরে আমি খুশি’। ঈশ্বরদী খাদ্য গুদামে আমন মৌসুমে চাউল ও ধান সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে উমিরপুর গ্রমের কৃষক তৌফিকুর রহমান এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ‘শেখ হাসিনার বাংলাদেশ. ক্ষুধা হবে নিরুদ্দেশ-কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ শ্লোগানে মঙ্গলবার সকালে ঈশ্বরদী খাদ্য গুদামে চাউল ও ধান সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঈশ্বরদীর ইউএনও শিহাব রায়হান। সভাপতিত্ব করেন সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম ও উপজেলার মুলাডুলি খাদ্য গুদাম ব্যবস্থাপক ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চাউল-কল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক জুলমত হায়দার, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদকআবদুল বাতেন প্রমুখ। মৌসুমে ফেব্রুয়ারী পর্যন্ত ঈশ্বরদী এলএসডিতে ২,৯২০ মেট্রিক টন চাউল ও ২১৭ মেঃটন ধান এবং মুলাডুলি সিএসডিতে ২,৯২০ মেট্রিক টন চাউল ও ২১৮ মেঃটন ধান সংগৃহিত হবে।
ইউএনও শিহাব রায়হান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এবারে কৃষকদের নিকট হতে স্বচ্ছভাবে লটারির মাধ্যমে সরাসরি ধান সংগ্রহ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code