পুলিশ বাজার করে দিলেন ভিক্ষুককে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি :

বৃদ্ধা আদিবাসী ফুলচান পাহান এর পাশে দাঁড়ালেন পতœীতলা পুলিশ। ফুলচানের বয়স প্রায় আশির কোঠায়। সংসার চলে ভিক্ষা করে। ১৩ বছরের ওই নাতিকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে কোন রকম করে জীবন যাপন করতেন। সম্বল বলতে ভাঙ্গা একটা মাটির ঘর। সে ঘরেই নাতিকে নিয়ে বাস করেন নওগাঁর পতœীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের ডাসনগর আদিবাসী পাড়ায়।

Manual6 Ad Code

দেশে প্রানঘাতি করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকে ঘরোয়াবন্ধী হয়ে পড়েন ফুলচান পাহান। গত কয়েক দিন ঘরের বাহিরে যেতে না পারায় তিনি অসহায় হয়ে পড়েছেন। এতে তার আয় রোজগার বন্ধ হয়ে যায় এবং মানবেতর জীবন যাপন করছিলেন। ঘরে খাবার না থাকায় কষ্ট করে দিন পার করতে হচ্ছিল তাকে। বিষয়টি নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া’র নজরে আসে। তাৎক্ষনিক তিনি সংশ্লিষ্ট থানার ওসি) কে ওই ভিক্ষুকের বাড়িতে বাজার করে দেয়ার নির্দেশনা প্রদান করেন।

Manual3 Ad Code

পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার বলেন, রোববার স্যারের নির্দেশনা পেয়ে দুপুর আড়াইটার দিকে চাল ১০ কেজি, আলু ১ কেজি, ডাল ১কেজিসহ সবজির বাজার করে তার বাড়িতে পৌছে দেয়া হয়। বাজার ফুরিয়ে গেলে আবারও বাজার করে দেয়া হবে। এছাড়া স্থানীয় ইউপি মেম্বার আমজাদ হোসেনকে বয়স্কভাতা ও ভিজিডির কার্ড প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে মেম্বার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code