আদমদীঘিতে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

আদমদীঘি (বগুড়া):
নদ নদীর নাব্যতা হৃাস, ফসলী জমিতে অতিরিক্ত হারে কীটনাশক ব্যবহার ও ডিমওয়ালা মা মাছ নিধনের কারনে পুটি, টেংরা, শিং মাছসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ বগুড়ার আদমদীঘি উপজেলায় হারিয়ে যাচ্ছে। হাওড় বাওড় নদ নদী খালবিল ও জলাশয়ে মাঝে মধ্যে দেশী প্রজাতির কিছু মাছ ধরা পড়লেও হাটবাজারে তার দাম আকাশ ছোঁয়া। সাধারন খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে।
আদমদীঘি উপজেলায় রক্তদহ বিল, নাগর নদ, ইরামতি নদ, রামশালা খালসহ বেশ কিছু জলাশয় রয়েছে। আশির দশকে এইসব নদনদী, খাল বিলে ও জলাশয়ে প্রচুর পরিমানে পুটি, টেংরা, শিং, চ্যাং, শাটি, গুচি, পুইয়া, ইচা, কৈ, ভেদা, টেপা, নুনিয়া, পবা, বোয়াল, শৈওল, ময়া, পাতাশিসহ দেশী প্রজাতির মাছ ব্যাপক পাওয়া যেত। কৃষকরা ফসলি জমি থেকে পাওয়া দেশী মাছ ধরে মনের আনন্দে পরিবার নিয়ে মাছের ভাজি, ঝোল, ভর্তা রান্না করে খেত। ফসলী জমি শুকিয়ে গেলে কৃষকরা বিল নদনদী ও জলাশয়ে সারা বছর তৌরাজাল ও বড়শি দিয়ে দেশী জাতের মাছ ধরে মাছের চাহিদা মেটাতেন। সে সময় হাটবাজার থেকে মাছ কিনে খাওয়ার খুব প্রয়োজন হতোনা। কালের বির্বতনে এখন নদনদীর নাব্যতা হৃাস, ফসলী জমিতে অতিরিক্ত হারে কীটনাশক ব্যবহার ও ডিমওয়ালা মা মাছ নিধনের ফলে দেশীয় প্রজাতির মাছ এখন প্রায় বিলুপ্ত হওয়ায় মৎস্যচাষীরা দেশের মৎস্য চাহিদা পুরুনের লক্ষ্যে বিদেশ থেকে আমদানী করা সিলভারকার্প, তেলাপিয়া, থাই পাঙ্গাস, গ্লাসকার্প, আফ্রিকান মাগুর ও নাইলটিকাসহ হরেক প্রজাতির মাছচাষ শুরু করে। এ সকল মাছের পুষ্টিগুন বেশী বলে প্রচার করা হলেও এই এলাকার মানুষ বিদেশী মাছ কেনা থেকে এড়িয়ে চলেন। নদনদী খালবিল ও জলাশয়ে মাঝে মধ্যে দেশী প্রজাতির কিছু মাছ ধরা পড়লেও হাটবাজারে তার দাম আকাশ ছোঁয়া। সাধারন খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে।
উপজেলা বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, দেশী প্রজাতির মাছ গুলোর চাহিদা ব্যাপক। প্রতিকেজি টেংরা মাছ ৮শত টাকা, ইচামাছ ৬শত টাকা, দেশি মাগুর মাছ ১হাজার টাকা, পুটি ২শত টাকা, গুচিমাছ ৮শত টাকা, শাটি ও চ্যাংমাছ ১৮০ টাকা, পবা ও নুনিয়া ৬শত টাকা, কৈ মাছ ৪শত টাকা, বোয়াল ও শৈওল মাছ ৮শত টাকা, ময়া ও পাতাশি মাছ ৬শত টাকা কেজি দরে বেচা কেনা চলছে। মৎস্যচাষীরা উপজেলার প্রায় পুকুর ও জলাশয়ে বিদেশী মাছচাষে আওতায় নিয়ে আসায় এখন আর পুকুর বা জলাশয়ে কোন দেশী প্রজাতির মাছ মিলেনা। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির বিভিন্ন মাছ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code