বাঘা হাসপাতালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

বাঘা (রাজশাহী) :
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী সরবরাহের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)’র পক্ষ থেকে বাঘা উপজেলায় কর্মরত ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে । (N-95 equivalent protective masks, Disposable medical surgical masks, Protective clothing,Eye protective goggles, Face protective masks, Infrared thermometres)শুক্রবার (২৪-০৪-২০২০) সকাল ১১টায় উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা,তার কার্যালয় থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আকতারুজ্জামানের নিকট সেগুলো হস্তান্তর করেণ। উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
কার্যালয় থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আকতারুজ্জামান বলেন, তার হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সেবার জন্য প্রস্তুত রয়েছে। সকলের নিরাপত্তার জন্য অপ্রয়োজনে বাইরে না এসে,নিরাপদে ঘরে থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা। এসময় সরকারি নির্দেশনা মেনে, বাঘা উপজেলাকে করোনামুক্ত করতে সকলের সহযোগিতার পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তার ভাই মোঃ বাদল এর উদ্যোগে স্বাস্থ্য সরঞ্জামগুলো এনে সরবরাহের জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code