চাটমোহরে পাটের আবাদে কৃষক ঝুঁকে পড়েছে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

জাহাঙ্গীর আলম, চাটমোহর
পাবনার চাটমোহরে সোনালী আঁশ খ্যাত পাটের আবাদ বেড়েছে । গত বছরের চেয়ে এবার ৬২০ হেক্টর জমিতে বেশী আবাদ হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৭২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
গত বছর আবাদ হয়েছিল ৮ হাজার ৮ হাজার ১ শত হেক্টর জমিতে। পাটের দাম বেড়ে যাওয়ায় এবার পাট চাষে ঝুঁকেছে কৃষক। গত দুই বছর যাবত পাটের দাম পাওয়ায় কৃষক পাট চাষ করে বেশ লাভবান হচ্ছেন। অনেক কৃষকই বলছেন পাট চাষীদের সুদিন ফিরেছে।
চাটমোহর কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় দেশী ১৩৫ হেক্টর, তোষা ৮ হাজার ৪৪৫ হেক্টর এবং মেস্তা জাতীয় পাট আবাদ হয়েছে ১৪০ হেক্টর জমিতে।
উপজেলার আড়িংগাইল গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস জানান, চলতি মৌসুমে চার বিঘা জমিতে পাট চাষ করেছেন তিনি। কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় এখনো কিছুটা সমস্যা হয়েছিল, বর্তমানে বৃষ্টি হয়ে পাটের আবাদে উপকৃত হয়েছেন। কৃষক আঃ ছাত্তার জানায়, এক বিঘা জমিতে পাট চাষে প্রায় ১২ হাজার টাকা খরচ হয়। পাট উৎপাদন হয় প্রায় ৮ মন। যার বাজারদর সর্বনিম্ন ২০ হাজার টাকা। এছাড়া বিঘা প্রতি প্রায় ২ হাজার টাকার পাটকাঠি পাওয়া যায়। গত বছর ভরা মৌসুমে প্রতি মণ পাট ২ হাজার টাকায় বিক্রি হলেও ক্রমশই পাটের দাম বাড়তে থাকে। সর্বশেষ ৬ হাজার টাকা মণ পাট বিক্রি হয়েছে।
ফলে যারা পাট ভরা মৌসুমে বিক্রি না করে রেখে দিয়েছিলেন তারা বিঘা প্রতি প্রায় ৩০ হাজার টাকা লাভোবান হয়েছেন। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ জানান, পাট চাষীদের সুদিন ফিরেছে। পাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেন। আবহাওয়া পাট চাষের অনুকূলে থাকলে কৃষক ভাল ফলন পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code