গরুকে এন্টিবায়েটিক নয় -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

সিরাজগঞ্জ :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, গরুকে এন্টিবায়েটিক খাওয়াবেন না। কারণ এই সকল এন্টিবায়েটিক মানবদেহে প্রবেশ করে নানান এফেক্ট তৈরি করে। কাজেই গাভী অসুস্থ হলে আপনারা চিকিৎসকের পরামর্শ নিবেন, আমাদের কাছে পর্যাপ্ত ঔষধ মজুদ আছে।
তিনি আরো বলেন, কৃষকদের ঋণ সহজ লভ্য করা হবে। সকলের সহযোগীতায় দেশকে মাছ, মাংস, দুধ আর ডিমে স্বয়ংসম্পুর্ণ করে পুষ্টি ও আমিষের ঘাটতি পুরণ করা হবে।
আশরাফ আলী খান খসরু আরও বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি করতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। খামারিরা যাতে সহজে ঋণ পায় সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এ ধরণের আয়োজনের মাধ্যমে দুগ্ধখামারিদের উদ্বুদ্ধ করার জন্য প্রাণ ডেইরীকে ধন্যবাদ জানান।
বুধবার বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণ ডেইরী কমপ্লেক্সে কৃষকদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, স্বাস্থ্যবান জাতি গঠনে দরকার পুষ্টি। পুষ্টির ভিত্তি হলো দুধ। আর দুধের উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে খামারিরা। আজ তাদেরকে সম্মানিত করে আমরা নিজেরাই সম্মানিতবোধ করছি।
এ সময় তিনি আরো বলেন, ডেইরী হাবের ধারণাটি প্রাণ-ই দেশে প্রথম প্রতিষ্ঠা করেছে। প্রাণ এর ডেইরী হাব স্থাপনের মূল উদ্দেশ্য ছিল সরাসরি খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করা যাতে তারা নায্য দাম পায় এবং দুগ্ধশিল্পে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা। প্রাণ খামারিদেরকে প্রশিক্ষণসহ নানান সহায়তা দিয়ে গাভি পালনের জন্য উৎসাহ প্রদান করে যা দেশে দুধের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুরের উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, শাহজাদপুর পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক ডা: আবু সৈয়দ মো: নাসির উদ্দিন খান, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ভূঁইয়া ও প্রাণ ডেইরির নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও রংপুরের ১৫জন খামারীকে সেরা খামারী হিসেবে পুরস্কার দেয়া হয়। এরা হলেন- মোঃ মাহতাব আলী, ইসলাম আলী, মোঃ আব্দুর রশিদ, মোঃ রেজাউল করিম, মোঃ রুবেল হোসেন, মোঃ শামসুল, মোঃ আকবর আলী, মোঃ মনিরুল ইসলাম আলাল, শ্রী মনোরঞ্জন রায়, মোছাঃ মিনা আক্তার, মোঃ হান্নান প্রামানিক, শ্রী মধুসূদন ঘোষ, মোঃ টুটুল প্রামানিক, মোঃ উকিল হোসেন, মোঃ মতিন সরকার। অনুষ্ঠানে শেষে চিজ প্ল্যান্ট উদ্বোধন করা হয়।
প্রসঙ্গত, পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর ও বাঘাবাড়ি ও রংপুরে প্রাণ এর ডেইরির মোট পাঁচটি হাব রয়েছে। এসব হাবের অধীন ১০১টি দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র রয়েছে। দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র খামারিরা সরাসরি দুধ সরবরাহ করে। প্রাণ ডেইরির বর্তমানে ১২ হাজার চুক্তিভিত্তিক চাষী রয়েছে যারা গরু পালন করে। এসকল চাষীর অধীনে ৫০ হাজার গরু রয়েছে। দুগ্ধখামার করে এসব খামারিরা নিজেদের ভাগ্য ফিরিয়ে এনেছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code