যমুনার স্পার বাঁধের ২৫ মিটার অংশ ধস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

॥ সিরাজগঞ্জ ॥

Manual2 Ad Code

বর্ষণে পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে সিরাজগঞ্জে যমুনার স্পার বাঁধের প্রায় 25 মিটার অংশ ধসে নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
শনিবার ৩০ মে সকালে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পার বাঁধে এ ধস দেখা দেয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাউবো সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, ২০০০-০১ অর্থবছরে ভাঙন এড়াতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে শিমলা এলাকায় এ স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকবার স্পারটি সংস্কারও করা হয়েছে। শনিবার ভোর রাত থেকে প্রবল বর্ষণ ও যমুনার পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতে স্পার বাঁধের স্যাংক (স্পারের মাটির অংশ) প্রায় ২১ মিটার ধসে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, গত ৮ দিনে যমুনা নদীতে রেকর্ড হারে পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার সকালে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় ১২ দশমিক ২৫ মিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। যা বিপদসীমার ১ দশমিক ১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শনিবার থেকে নদীর পানি কমা শুরু হতে পারে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code